আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অনেক ভার্সনের সাথে পরিচিত থাকলেও বাজারে বর্তমানে তিনটি ভার্সনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু রয়েছে। এগুলো হচ্ছে- এক্সপি, ভিসতা এবং উইন্ডোজ ৭। কোনো নেটওয়ার্ক নিয়ে কাজ করতে গেলে এ তিনটি ভার্সনের মধ্যে ডাটা শেয়ার বা বিনিময়ের প্রয়োজন হতে পারে। নেটওয়ার্কে একই ভার্সনের উইন্ডোজের মধ্যে ডাটা বিনিময় খুব কঠিন নয়। বিশেষ করে উইন্ডোজ ৭-এর হোমগ্রুপ ফিচার হোম নেটওয়ার্কিংয়ের কাজকে অনেক সহজ করে দিয়েছে। কিন্তু ভিন্ন ভিন্ন ভার্সনের উইন্ডোজের মধ্যে নেটওয়ার্কিংয়ের কাজটি অনেক সময় চ্যালেঞ্জিং মনে হতে পারে। এ লেখায় তিনটি ভিন্ন ভার্সনের উইন্ডোজ অর্থাৎ এক্সপি, ভিসতা এবং ৭-এর মধ্যে কিভাবে ফাইল এবং প্রিন্টার শেয়ার করা হয়, তা দেখানো হয়েছে।
sabina-comjagat
সোমবার, ১৯ মার্চ, ২০১২
Chittagong Computer Exhibition
১৩ ও ১৪ মে চট্রগ্রামে আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কমপিউটার সমিতি আয়োজিত কমপিউটার প্রদর্শনী। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির সমাহার ঘটেছিল প্রদর্শনীতে আর দর্শকের ভীড় ছিল অবিশ্বাস্য রকম- এর ওপর আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
Bangladesh cyber gaming festival held
প্রযুক্তি জগতে গেমিংয়ের ইতিহাস পুরনো হলেও বাংলাদেশের ইতিহাসে প্রতিযোগিতামূলক গেমিংয়ের ধারণা খুব একটা পুরনো নয়। বাংলাদেশে গত কয়েক বছর ধরে জাতীয় পর্যায়ে গেমিং টুর্নামেন্টের একটি প্রবণতা চলছে। এরই ধারাবাহিকতায় আমব্রেলা ম্যানেজমেন্টের ব্যানারে অনুষ্ঠিত হয় ‘বিসিজিএফ ২০১১’।
Hybrid age of technology
হাইব্রিড এইজ শুধু প্রযুক্তির ক্রমবর্ধমান উপস্থিতির যুগ নয়, একই সাথে প্রাযুক্তিক বিনাশ বা টেকনোলজিক্যাল ডিজরাপশনের যুগও। অধ্যাপক ব্রায়ান আর্থার ‘দ্য নেচার অব টেকনোলজি’তে লিখেছেন, মানুষ থেকে ব্যতিক্রমী হয়ে প্রযুক্তি একে পরিপক্ব করতে পারে, এতে বৈচিত্র্য আনতে পারে ও মাত্রা বাড়াতে পারে ত্বরান্বিত পর্যায়ে। যত বেশি প্রযুক্তি অস্তিত্বশীল হবে, তত বেশি সংখ্যায় সমাবেশ সম্ভাবনা অর্থাৎ কম্বিনেট্রিয়াল পসিবিলিটিজ বাড়বে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)